Friday, June 2, 2017

বাংলাদেশ থেকে অনলাইনে আয় করার ২৫ টি জনপ্রিয় উপায়


এখন কোন স্বপ্ন নয় বরং বাস্তবতা।আইটি ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে । সেই সাথে বাড়ছে ফ্রি-ল্যান্সারদের সংখ্যা। অনেকেই নতুনভাবে আগ্রহী হচ্ছেন ফ্রি-ল্যান্সিং বা আউটসোর্সিং এ । সঠিক তথ্যের অভাবে অনেকেই অনলাইনে আয় করতে পারেন না । যারা নতুনভাবে ফ্রি-ল্যান্সিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই পোষ্টটি। আইটি শিক্ষার অনলাইনে আয় বিষয়ক যে সকল আর্টিকেল আপনার কাজে লাগতে পারে রিভিউ লিখে আয় করুন ওয়েব ডিজাইনারের আয়ের বিভিন্ন উপায় অনলাইনে আয় বিষয়ক বিভিন্ন গুরত্বপুর্ণ তথ্য
১. একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরী করুন এবং অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক যেমন গুগল অ্যাডসেন্স বা ক্রয়বিক্রয়(buysell) অ্যাড এর মাধ্যমে আয় করতে পারেন। আপনি চাইল গুগল ডাবলক্লিক এর মাধ্যমেও সরাসরি আয় করতে পারেন। অনেকের কাছেই অ্যাডসেন্স অ্যপ্রুভ করা ঝামেলার বিষয়। কিভাবে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করবেন প্রয়োজনীয় নিদের্শাবলী দেখুন অ্যাডসেন্স নিদের্শনা
২.মেইলচিম্পের মাধ্যমে ইমেইল নিউসলেটার সেল করে আয় করতে পারেন। স্পন্সর বা সাবস্ক্রাইবার খুজে বের করতে হবে । যেখানে ভিজিটররা নিউসলেটার পাওয়ার জন্য টাকা দিয়ে সাবস্ক্রাইব করবে। HackerNewletter, NowIKnow এবং Launch.co এই ধরনের কাজের ভাল উদাহরণ হতে পারে।
৩. নিজের ইউটিউব চ্যানেল খুলুন এবং ইউটিউবের পার্টনার হয়ে যান। আপনি Oneload সাইটটি ব্যবহার করে আপনার ভিডিওটি অনেক সাইটে ছড়িয়ে দিতে পারেন।
৪. সৃজনশীল কিছু তৈরী করুন যেমন হ্যান্ডবেগ জুয়েলারি পেইন্টিং বা কুটিরশিল্প ইত্যাদি এবং তা বিক্রয় করতে পারেন ইটসি, আর্টফায়ার বা ই-বে তে বিক্রয় করতে পারেন।
৫.টি-শার্টের ডিজাইন করুন এবং www.threadless.com, জাজে বা ক্যাফেপ্রেস এ রাখুন। আর বিক্রয় করুন।
৬.নিজের অনলাইন স্টোর তৈরী করুন তা নিজস্ব ডোমেইন বা সপিফাই (shopify),স্কয়ার (লিংক: http://www.squarespace.com )স্পেস এ হতে পারে। যেকোন বস্তু খাবার থেকে শুরু করে ডিজিটাল পণ্য সবই সেল করতে পারেন।
৭.যে কোন বিষয়ের উপর বই লিখুন। তা কিন্ডেল স্টোর , গুগল, বা আইবুক এ প্রকাশ করুন। আপনি চাইলে ই বুক হিসাবে অন্য রিটেইলার দের কাছে ও বিক্রয় করতে পারেন। অন্য রিটেইলার বিক্রয়ের জন্য স্মাশউড ( Smashwoods )বা বুকবেবি (BookBaby) ব্যবহার করতে পারেন।
৮. ইউডেমি Udemy বা স্কিল শেয়ারের SkillShare শিক্ষক হিসাবে যোগদান করুন আপনার প্রিয় বিষয় নিয়ে টিউটোরিয়াল তৈরী করুন। গিটার থেকে শুরু করে সাহিত্য ইয়োগা থেকে বিদেশী ভাষা যেকোন কিছু আপনি আন্তর্জাতিকভাবে শেখাতে পারেন।
৯. কোডিং শিখুন । গুরু Guru , ই-ল্যান্স eLance , আপওয়ার্ক , বি-ল্যান্সার এর মত মার্কেট প্লেস এ সফট্‌ওয়ার ডেভেলপমেন্ট প্রজেক্টে কাজ করুন। ১০. ভার্চুয়াল অফিস অ্যাসিস্টেন্ট হিসাবে প্রশাসনিক বা টেকনিক্যাল কাজে
দুরবর্তী সহায়তা করতে পারেন। এক্ষেত্রে ই-ল্যান্স, টাস্কর‌্যাবিট TaskRabbit বা আপওয়ার্ক এ প্রচুর কাজ পাবেন।
১১.স্ক্রিপ্ট রাইটার হিসাবে যেমন কোন ব্রাউজার এর এক্সটেনশন প্লাগিন,মোবাইল অ্যাপস (অ্যান্ড্রয়েড বা আইফোন) তৈরী করে আয় করুন । এক্ষেত্রে কোডকেনিওন CodeCanyon , চুপা Chupa বা বিনপ্রেস BinPress এ আপনার কোডটি বিক্রয় করে আয় করতে পারেন।
১২. খুব সাধারণ কম্পিউটার জব যেমন ডাটা এন্ট্রি জব, ট্রান্সক্রাবিং কিংবা ভিজিটিং কার্ড তৈরী করে আয় করতে পারেন। এজন্য মেকানিক্যাল টার্ক Mechanical Turk ব্যবহার করতে পারেন।
১৩. সৃজনশীল কাজ যেমন লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন,ওয়েব ডিজাইন অন্যান্য মার্কেটিং এর উপাদানগুলো তৈরী করে অনলাইনে আয় করা সম্ভব। এক্ষেত্রে ৯৯ডিজাইন 99Designs , ক্রাউডস্প্রিং CrowdSpring , ডিজাইনক্রাউডের DesignCrowd মত সাইটগুলো থেকে আয় করা যায়।
১৪. আপনার কি ভাল কন্ঠ আছে। আপনার যদি ইংরেজীতে জড়তা না থেকে থাকে তবে উমানো, ভয়েসবানী VoiceBunny , ভয়েস১২৩ Voice123 ভয়েস আর্টিষ্ট হিসাবে কাজ করে আয় করতে পারেন।
১৫.অনেকেই আছেন যারা ভাল গান করেন। আপনি যদি ভাল গান করে থাকেন অ্যামাজন এমপিথ্রি, আইটিউন , প্যান্ডোরা,স্পটিফাই এর গান গুলো বিক্রয় করতে পারেন। এজন্য ডিস্ট্রোকিড DistroKid , টিউনকোর Tunecore, লাউডার এফএম loudr.fm বা সিডিবেবির CDBaby সাহায্য নিতে পারেন। আপনি চাইলে সরাসরি আপনার অডিও ফাইল গুলো অডিও জংগল AudioJungle, পন্ড৫ Pond5 বিক্রয় করতে পারেন।১৬. অ্যামাজন Amazon বা অন্যান্য অনলাইন স্টোরের অ্যাফিলিয়েটর হিসাবে অনেক ভাল আয় করা সম্ভব। এক্ষেত্রে ভিজিলিংক Vigilink, শেয়ারএসেল ShareASale, কমিশন জাংশন CJ বা লিংক শেয়ার LinkShare এর মত সাইটগুলো অনেকভাল কাজ করে।
১৭. অনলাইনে টিউশন এর মাধ্যমে আয় করা সম্ভব। যেখানে অনলাইনে ক্লাস নেওয়া,ছাত্রছাত্রীদের সাহায্য করার কাজ পাওয়া যায়।টিউটর ডট কম Tutor.com, ইন্টাএডু InstaEdu, টিউটোরিয়াল ভিসা TutorVista এর মত সাইটে খুব সহজেই অনলাইন শিক্ষক হওয়ার আবেদন করে অনলাইনে টিউশন করতে পারেন।
১৮. বিদেশীদের জন্য বাসা ভাড়া দিয়েও আয় করা যায়। আপনার ঘরে যদি খালি জায়গা থাকে তাহলে আপনার কি কি জিনিসপত্র আছে আজই লিষ্ট তৈরী করে ফেলুন। এয়ারবিএনবি Airbnb কুসসার্ফিং Couchsurfing আপনাকে সাহায্য্ করবে।
১৯.আপনি কি ফটোগ্রাফি করেন,আপনার ফটোগ্রাফি যদি ভাল হয় তবে ক্রিয়েটিভ মার্কেট Creative Market ,ফটোদুন PhotoDune, আইস্টকফটো iStockPhoto , ইমেজ এম্বেডেড ImgEmbed এ আপনার তোলা ছবি গুলো বিক্রয় করতে পারেন।২০. পুরোনো অব্যবহৃত জিনিসপত্র,শিশুদের খেলনা, দুর্লভ বই বা অতি প্রাচীন বা শখের বস্তুগুলো খুব সহজে বিক্রয় করতে পারেন ইবে, ক্রেগলিষ্ট,বিক্রয় ডট কম, কিংবা সেলবাজার এর মত সাইটে বিক্রয় করতে পারেন।
২১. আপনি একজন ওয়েবসাইট ব্যবহার কারী হিসাবেও আয় করতে পারেন। যে কোন ওয়েবসাইট টেষ্ট করুন, সুন্দর রিভিউ লিখুন একজন ব্যবহারকারী হিসাবে সাইটের সুবিধা অসুবিধাগুলো লিখে আয় করুন। ইউজারটেস্টার UserTesting সাহটের সাহায্যে আয করুন।
২২.আপনি হয়ত বিভিন্ন সময় আপনার বন্ধু বান্ধবদের টেকনোলজির বিভিন্ন বিষয় নিয়ে সাহায্য করেছেন। তাহলে অনলাইনে কেন নয় ? স্কাইপে স্ক্রিন শেয়ার, বা গুগল ক্রোমের দুরবর্তী স্ক্রিন শেয়ারের মাধ্যমে টেকনোলোজি সাপোর্ট দিয়ে খুব সহজে আয় করতে পারেন।
২৩.ফিভার Fiverr ও পিপলস পার আওয়ার PeoplePerHour এ অ্যাকাউন্ট করুন । এখানে সারা বিশ্বের অনেক বায়াররা বিভিন্ন ধরনের কাজ দিয়ে থাকে। এখানে অনুবাদের কাজ থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন এসইও এবং অন্যান্য কাজ পাওয়া যায়।
২৪.আপনি আপনার ওয়েবসাইট পুন বিক্রয় করেও আয় করতে পারেন। ফ্লিপপা Flippa , গো-ড্যাডি অকশন GoDaddy Auctions , সিডো Sedo ইত্যাদি সাইটে আপনি আপনার ওয়েবসাইট পুনরায় বিক্রয় করতে পারেন ।
২৫. সর্বশেষ আপনি অনলাইন ব্যতীত অফলাইনে যেসকল ব্যবসার কথা চিন্তা করতে পারেন সবই অনলাইনে প্রয়োগ করা সম্ভব।

Saturday, May 6, 2017

15 Gorgeous Places You Need to Visit Before They Fill Up With Tourists 


When we want to relax on vacation, many of us often just choose the most popular places where everyone already goes without much forethought. For some reason, we think to ourselves: "The more tourists, the better the place must be." But this is not always true. Out there around the world, there are large number of places akin to a real paradise on Earth, but which strangely have not yet become very popular among travellers.
We chose 15 utterly magical places where you will be able to get away from the fuss and bustle of the crowds and really soak up the tranquillity.

Koh Rong, Cambodia


If you want a break from civilization, then you definitely need to visit the island of Koh Rong. No skyscrapers, noise or cars here. There’s only silence, some peaceful fishing villages, and unspoiled nature. Koh Rong is sometimes described as "What Thailand was like 20 years ago."

Ambergris Caye, Belize



 © (с)Scott E. Allen  
The island of Ambergris Caye has a rich history. At various times, Indian Mayans, whale hunters and buccaneers have all lived there. Ambergris Caye today attracts divers from all around the world — it’s located near the Belize Barrier Reef, which is the second longest reef in the world.

Apulia, Italy


 A vacation in Apulia will certainly be memorable: the azure sea, the red earth, golden sunsets, and most importantly, very hospitable locals. Besides lying on the beach, there are many places of interest which you can visit: Bari castle, the Santa Croce basilica, and the archaeological museum of Rignano Garganico.


Bangladesh


Bangladesh is a strikingly beautiful land with a diverse culture and a rich history. Tourism is not a particularly well-developed sector of the economy here, although there are many places of interest: Maharaj mansions, the world’s largest mangrove coast, and the planet’s longest beach.

Busan, South Korea


While the hordes of tourists still head for Seoul, you’d better visit the second biggest South Korean city, Busan. It often gets called "the summer capital of Korea" because of its many beaches. Moreover, Busan is famous for its art museum, open bird sanctuary and a fish market.


Jose Ignacio, Uruguay


Just 300 people live in Jose Ignacio, but in winter (that is, during the South American summer), this city is clogged up with Latin American superstars, such as Shakira. That’s why you can find such things as luxury hotels and fashionable restaurants there. Jose Ignacio is the perfect place for people who have the means to enjoy a bit of luxury but can’t find the privacy they crave.

Kep, Cambodia


Beginning 1908, Kep was the favourite destination of the French elite living in Cambodia. It was famous for its fantastic restaurants and expensive villas. But after years of civil war, the colonial Riviera was left in ruins. Despite this, nowadays Kep is a great place to relax.

Manila, Philippines


Manila is the second largest city in the Philippines. It boasts utterly delicious and cheap food. A three-course dinner in Manila will cost you only $18, whereas in pretty much any other big city you’ll get the same thing for $95. The city also has many attractions: old churches, beautiful palaces, monasteries and museums.


Myanmar


Myanmar, also known as Burma, is a small country in Southeast Asia. The word “Myanmar“ means ”fast", and there’s a good reason for this: Only around 300,000 people visited the country in 2010, but three years later, that number had ballooned to over 2 million tourists. Tourism in the country is developing rapidly, but there is still time to go ride a boat on the isolated Inle Lake and catch the sunset reflecting off the Shwedagon Paya.


Phu Quoc, Vietnam



Phu Quoc is quite simply paradise. The island is surrounded by snow-white sand beaches, water as pure as crystal, and emerald green jungles. Here you can go diving, canoeing and visiting the various farms. A vacation on Phu Quoc offers the chance to experience a tremendous feeling of unity with nature.

Roatan, Honduras


Cruise liners started to visit the coast of Roatan only in 2005. Truth be told, this is probably because Honduras is not one of the safest places in the world. Roatan began to gain popularity with the appearance of divers, who come to the island to see the Mesoamerican Barrier Reef. On the island itself, you have the chance to go fishing, and you can also explore the Cayos Cochinos archipelago.


Salinas Grandes, Argentina


This salt desert is in fact a large salt marsh, 250 km long and 100 km wide. When it rains, it turns into a giant mirror. Although many railways and roads run through Salinas Grandes, it is still considered inaccessible and therefore not so popular among tourists.

Sofia, Bulgaria


Sofia is one of the cheapest tourist cities out there, at least compared with other European capitals. The primary city of Bulgaria has a rich store of breathtaking historic architecture that is guaranteed to astound you. According to some experts, Sofia will not stay in the background of the tourist industry for much longer — very soon it’s going to be discovered by more and more people, and will get inundated with tourists.

York, Great Britain


York is one of the most beautiful and ancient cities in England. It has everything that there should be in an English town — pubs, tea houses, coffee shops, churches, old buildings, and so on. One of the main attractions of York is the truly magnificent cathedral (it is already more than 500 years old). The chances are that more and more tourists will be rushing to York in the next few years, so hurry up and enjoy it in peace!


Zambia and Zimbabwe

Yes, we know — this stunningly beautiful place similar to Victoria Falls is already known to all. But it’s located close to Hwange National Park, which hardly anyone knows about. The park is enormous — 14,600 sq. km. It boasts lakes, rare plants and wild African animals and birds. Hwange is proud of its elephants (there are more than 30,000 of them there).

Sunday, April 30, 2017

জার্মানিতে উচ্চশিক্ষা: কিছু পরামর্শ

জার্মানিতে উচ্চশিক্ষা: কিছু পরামর্শ



সহপাঠীদের সঙ্গে লেখিকাসহপাঠীদের সঙ্গে লেখিকাদেশের বাইরে যারা পড়তে আসবেন তাদের সব্যসাচী হতে হবে এটা মাথায় রেখেই প্রস্তুতি নেওয়া উচিত। দেশের বাইরে উচ্চশিক্ষার দীর্ঘমেয়াদি প্রস্তুতি আছে। প্রস্তুতির কোথাও ত্রুটি হলে সবকিছু কেঁচে গণ্ডূষ। তখন উচ্চশিক্ষা আশীর্বাদ না হয়ে বিপদও হতে পারে। তাই আগে থেকেই জেনেশুনে ব্যাপক প্রস্তুতি নিয়ে অগ্রসর হওয়া ভালো।
জার্মানিতে খুব ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি নেই বলে এখানে অনেক দেশ থেকে প্রচুর শিক্ষার্থী পড়তে আসেন। সেটা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইউরোপের অন্যান্য দেশ, মধ্যপ্রাচ্য আর এশিয়াতো আছেই। তবে জার্মানিতে শুধু কেবল উচ্চশিক্ষা মূল লক্ষ্য হলে শুধু ইংরেজি দিয়ে চালিয়ে নেওয়া যাবে। কিন্তু প্রফেশনাল চাকরি অসম্ভব। জার্মানিকে বলা হয় ল্যান্ড অব টেকনোলজি। এখানে যাদের কম্পিউটার সায়েন্স, প্রোগ্রামিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে প্যাশন আছে তাদের সম্ভাবনা খুব ভালো। সে ক্ষেত্রেও ভাষার দক্ষতা বি২ বা সি১ লাগে।
আমাদের পাশের দেশ ভারতে ছেলেমেয়েদের স্কুল থেকে বিদেশি ভাষা শেখানো হয়। তাদের একটা কম্পিউটার সায়েন্সের ব্যাচেলর শিক্ষার্থী অনেক আগে থেকে জার্মানি আসার পরিকল্পনা মাথায় রেখে প্রতি সেমিস্টারে জার্মান ভাষার কিছু ক্রেডিট করেন। ব্যাচেলর পড়া চলাকালেই অনলাইনে জার্মানির চাকরির বাজার বা ইন্টার্নশিপের খোঁজ নিজেকে সেই মাপকাঠি বা যোগ্যতা অনুযায়ী প্রস্তুত করেন। তাই সরাসরি ব্যাচেলরের পর ইন্টার্নশিপ শেষ করে চাকরির সুযোগও পেয়ে যান মাস্টার্স না করেই। জার্মান অনেক ছেলেমেয়ে আউসবিল্ডুং করে চাকরিতে যোগ দেয়। আমরা যাকে আমাদের দেশে বলি ডিপ্লোমা। এদের অনেক লোক আইসবিন্ডুং করে যাদের উচ্চশিক্ষা বা গবেষণার মতো এত মেধা নেই। দেশে যেমন গবেষক লাগে তেমনি শ্রমিকও লাগে। শতভাগ গবেষক বা শ্রমিক দিয়ে দেশ চালানো যায় না। তাই বিদেশে ডিপ্লোমা পড়ারও সুযোগ আছে। এখানে এক বছর ফ্রিতে কোনো বাসায় বেবিসিটার বা বাচ্চা দেখাশোনা করে মেয়েদের নার্সিংয়ে ডিপ্লোমা পড়ার সুযোগ আছে। নেপালের অনেক মেয়ে ভাষা শিখে এসে এখানে নার্সিংয়ে ডিপ্লোমা পড়ছেন। অন্য দিকে মাস্টার্সে যারা আসেন ব্যাচেলর থেকে, আগেই বি২ হয়ে গেলে এখানে এসে পার্টটাইম চাকরি পেতেও সুবিধা।
ক্যানটিনে শিক্ষার্থীরাক্যানটিনে শিক্ষার্থীরাকিছু সাবজেক্টে উচ্চশিক্ষার সুযোগ পেলেও চাকরির সম্ভাবনা জার্মানিতে একেবারেই নেই, ভাষা না জানলে। যেমন সাংবাদিকতার কথা যদি বলি, খুব ভালো সুযোগ পড়াশোনার। কিন্তু সংবাদমাধ্যম হলো ভাষার খেলা, সেখানে ইংরেজি দিয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করা গেলেও চাকরি পাওয়ার ক্ষেত্র খুব সীমিত। একই রকম আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়ারের বেলায়। ইংরেজি ও জিআরই দিয়ে যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ পাওয়া গেলেও জার্মানিতে জার্মান লাগবে। আর যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে অনেক টিউশন ফি। সে ক্ষেত্রে স্কলারশিপ আগেই ব্যবস্থা করতে হয়। কেননা স্কলারশিপ খুব সীমিত। জিআরই বা আইইএলটিএস স্কোর মোটিভেশন প্রমাণে পাবলিকেশন লাগে স্কলারশিপ পেতে। তাই উচ্চশিক্ষা বিনা বেতনে জার্মানিতে হলে ভাষা জানা থাকলে অনেক দার উন্মোচন হয়ে যায়।
মানবিক ও বাণিজ্য বিভাগের ছেলেমেয়েদের জন্য বলব খুব ভালো করে জানার সুযোগ আছে। পরিবেশ নিয়ে জানতে হলে ইউরোপের গবেষণা রিসার্চ এখনো বিশ্ব সেরা। এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদেরও সারা দিন মেশিন নিয়ে বসে বসে শিখতে হয়। বিজনেসের ছেলেমেয়েদের ব্যাচেলর পড়ার সময় বাধ্যতামূলক ইন্টার্নশিপ করতে হয়। যাতে বাস্তবজীবনে প্রয়োগের দক্ষতা ও যোগ্যতা গড়ে ওঠে। কৃষি বিশ্ববিদ্যালয়ে গাছ নিয়ে মাঠে ল্যাবে এক্সপেরিমেন্ট চালাতে হয় হাতে কলমে শিক্ষার জন্য। ইউরোপের ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা অনেক শেখার সুযোগ আছে, সেটা পরবর্তী জীবনে কাজে লাগানো যায়। তবে এখানে ভাষা ছাড়া চাকরির সম্ভাবনা খুব কম। আবার যারা ব্যাচেলর করতে আসেন, ভাষা শেখার পর তাদের চাকরি বা ক্যারিয়ারে খুব ভালো করার সুযোগ আছে। কিন্তু শুরুটা তাদেরও খুব সহজ না। তাই উচ্চশিক্ষায় আগ্রহীদের ভাষা শেখা ও প্রস্তুতি শুরু করা উচিত স্কুল থেকে।
চাকরি বা পড়াশোনায় এখানে প্রতিযোগিতা সব দেশের ছেলেমেয়েদের সঙ্গে। যাদের আগে থেকে অনেক ভালো ব্যাকগ্রাউন্ড বা বেসিক ভালো। যেমন চীন, জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র এমনকি ইউরোপের অন্য দেশ থেকেও ছেলেমেয়েরা জার্মানিতে আসে। আবার জার্মানি থেকে অন্য দেশে যারা যায় তাদেরও অন্য ভাষার পরীক্ষা দিতে হয়। যুক্তরাষ্ট্র হলে জিআরই বা ইউরোপের ফ্রান্স বা ব্রিটেন হলে ফ্রেঞ্চ ও ইংলিশ লাগে। কেননা এখন গ্লোবালাইজেশনের যুগ। আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য উচ্চশিক্ষা গবেষণা সবকিছুতে ভাষার আদানপ্রদান খুব জরুরি। কেননা একা একটা দেশ তার নিজের ভাষা নিয়ে আগাতে পারে না। ভাষা শেখা শুধু আমাদের দেশের জন্য নয় সারা বিশ্বের মানুষের জন্য চ্যালেঞ্জ। ব্রিটেনে স্কুলে শিশুদের ফ্রেঞ্চ ও জার্মান ভাষা শেখানো হয়। ভারতে বেশির ভাগ মানুষ কমপক্ষে দুই-তিনটি ভাষা জানে। কারণ দেশে ১০০ টির মতো ভাষা। এক প্রদেশের মানুষ অন্য প্রদেশের মানুষের সঙ্গে হিন্দি আর ইংরেজিতে কথা বলে।
প্রবাস জীবনে আরেকটি দিক হলো, প্রবাসে পড়াশোনা ও জীবন দেশের মতো নয়। রান্না, কাটাকাটি বা বাসন ধুয়ে ঘরদোর পরিষ্কার করে দেওয়ার জন্য কোনো কাজের বুয়া নেই। সব নিজেকেই করতে হয়। তা সে কোনো সোনার চামচ মুখে নিয়ে জন্মানো রাজকন্যা হোক বা কোনো মিলিয়নিয়ারের মেয়ে হোক। ইউনিভার্সিটিতে পড়তে হলে সে ডর্মে থাকুক বা বাড়িতেই থাকুক—রান্না, বাজার, ঘরদোর, বাথরুম, বেসিন, রান্নাঘর, ময়লার বালতি পরিষ্কার সবকিছু নিজেরই করতে হয়।
আর রাস্তার মোড়ে মোড়ে আমাদের দেশের মতো রেস্টুরেন্ট পাওয়া যায় না, যেখানে ক্লাসের ফাঁকে একটু খেয়ে নেওয়া যায়। রাতে ঘুমোতে যাওয়ার আগে ভেবে নিতে হয় সকালে কি খেয়ে ক্লাসে যাব আর সে খাওয়াটা ঘরে আছে কিনা। ঘুম ভেঙে ওভেনে বা টোস্টারে ব্রেড ঢুকিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে নিজের তৈরি হয়ে নিতে হয়। প্রবাসে সবকিছু ঠিক সময় মতো করতে পারা অনেক বড় চ্যালেঞ্জ। কারণ এখানে বাস, ট্রেন সব ঘড়ি ধরে চলে। এক মিনিট এদিক-ওদিক হওয়ার উপায় নেই।
ডরমিটরিডরমিটরিআবার সারা দিনের জন্য বাইরে গেলে বা ক্লাসে থাকলে খাওয়ার, কফির মগ, পানির বোতল সব ব্যাগে ভরে নিতে হয়। কেননা চাইলেই রাস্তার পাশের চায়ের দোকানে চা খেয়ে নেওয়ার সুযোগ নেই। আমাদের এত বড় ক্যাম্পাসে একটি মাত্র ক্যানটিন রয়েছে। সেখানে দুপুরে খাবার এবং চা কফির ব্যবস্থা রয়েছে। কিন্তু সে খাবার পয়সা দিয়ে কিনতে হয়। আমি খুব খিদে নিয়েও পুরোটা খেতে পারিনি কোনো দিন এই এক বছরে।
আর ক্যাম্পাসে ওয়ান টাইম কাপ বা মগ অতিরিক্ত বর্জ্য তৈরি করে বলে একে খুব নিরুৎসাহিত করা হয়। তাই সবাই ঘর থেকে বাইরে যাওয়ার আগে একটা ব্যাগপ্যাক পিঠে ঝুলিয়ে তাতে পানির বোতল, কফির মগ, জুস, চকলেট এবং সঙ্গে দুপুরের খাওয়ার ভরে নিয়ে বেরিয়ে পরেন। ক্লাস, লাইব্রেরি, পড়াশোনা, পার্টটাইম কাজ—সব করে ঘরে এসে আবার চলে পরদিনের প্রস্তুতি। এখানে টানা চার ঘণ্টা করে ক্লাস। দিনে আট ঘণ্টা বা তার বেশিও ক্লাস করতে হতে পারে। যদি পাশাপাশি ভাষা শেখা বা অন্য কোনো ক্লাস থাকে। শহর-বাজার, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোথাও রিকশা নেই। ছেলে মেয়ে, ছোট বড় সবাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন আর বাসস্টপ বা ট্রেন স্টেশনের পাশে সাইকেল রাখার ভালো ব্যবস্থা থাকে সব জায়গাতে।
আমার বিশ্ববিদ্যালয়ের হলের ঘরগুলোতে ইচ্ছে মতো ফার্নিচার, কার্পেট, সোফা বা নানা রকম পেইন্টিং দিয়ে সাজানোর সুযোগ আছে। কিন্তু ঘরে থাকার মেয়াদ পেরিয়ে যাওয়ার পর আবার ঘর ধুয়ে মুছে রং করে দিয়ে যেতে হয়। আমার জার্মানিতে গত অক্টোবরে এক বছর হলো। ডরমিটরিতে আমার ঘরের মেয়াদ শেষ হলে আমাকেও ঘরে রং করে দিতে হয়েছে। বিদেশে বাসা খুঁজে পাওয়া—সে আরেক বিপদ। আমি খুব চিন্তায় ছিলাম কীভাবে সব করব। একা ঘরের ফার্নিচার সাত তলা-আট তলায় টেনে তোলা তো আর চাট্টিখানি কথা নয়। এখানে বন্ধুরা খুব সাহায্য করে। আমার ঘরের রং করা থেকে শুরু করে সবকিছুতেই আমাকে তারা বারবার জিজ্ঞেস করেছে কি সাহায্য লাগবে। একজন বন্ধু তো একা একা নিচতলা থেকে ছয়তলা পর্যন্ত একটা ছোট ফ্রিজ টেনে তুলে নিয়ে পৌঁছে দিয়ে গেল। জার্মান মেয়েরা আমাকে বাসার জন্য অ্যাপ্লিকেশন লিখতে ও বাসা খুঁজে পেতে অনেক সাহায্য করেছে।
এখানকার ছেলেমেয়েগুলো দেখতে খুব শুকনো কাঠি কাঠি ও রোগা-পাতলা দেখা গেলেও এদের কর্মক্ষমতা যে অনেক বেশি, সেটা পার্টটাইম কাজ করতে গেলেই টের পাওয়া যায়। প্রথম দিকে খুব কষ্ট হতো। এখন আস্তে আস্তে শিখে নিয়েছি অনেকটা এই এক বছরে। আর এখানে সবচেয়ে বেশি স্বাধীনতা রাস্তায় ঘুরে বেড়ানো সেটা দিনে কি মাঝ রাতে। প্রকৃতির রং-রূপ ও খুব ভালো করে উপলব্ধি করা যায় অদ্ভুত এক ভাষা রয়েছে এর। যেটা শহরের কোলাহলে পাওয়া যায় না।
এত দায়িত্ব আর ব্যস্ততা হয়তো শুনতে খুব কঠিন মনে হচ্ছে। কিন্তু এগুলো আমাকে নিজের দায়িত্ব নিতে শিখিয়েছে। জার্মানিতে পড়তে এসে আমার মনে হয়েছে এখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। ধনী-গরিব সবাই সমান, সাদার ওপরে কালো বা কালোর ওপরে সাদার কোনো বৈষম্য নেই।
ডরমিটরিতে সহপাঠীর সঙ্গে লেখিকাডরমিটরিতে সহপাঠীর সঙ্গে লেখিকাউচ্চশিক্ষা পরিকল্পনা যে দেশেই হোক, দেশে ফিরে আসা আর সেখানে চাকরি খোঁজা দুই রকম প্রস্তুতি লাগে। সুতরাং উচ্চশিক্ষা শেষ করে চাকরির প্রত্যাশা থাকলে প্রস্তুতি নিতে হবে স্কুল থেকে। সেটা ইউরোপ বা আমেরিকা যেটাই হোক। আইইএলটিএসে হুট করে ৭ পাওয়া যায় না বা জিআরই-এর কাঙ্ক্ষিত স্কোর পেতে লম্বা সময় প্রস্তুতি দরকার। তাহলে জেনে বুঝে হোক প্রবাসে সফল উচ্চশিক্ষা ও ক্যারিয়ার।
এ বিষয়ে বিস্তারত জানতে ভিজিট করুন জার্মান প্রবাসে ওয়েবসাইট: <www.germanprobashe.com>
ফেসবুক <www.facebook.com/groups/BSAAG>
*রাশা বিনতে মহিউদ্দীন: স্টুডেন্ট অব মাস্টার্স ইন এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যান্ড এগ্রিকালচারাল ফুড প্রডাকশন, ইউনিভার্সিটি অব হোয়েনহেইম, স্টুটগার্ট, জার্মানি।


Thursday, November 17, 2016



পৃথিবীর সবচেয়ে সুখী দেশ এবং ইউরোপের অন্যতম ধনী দেশ ডেনমার্ক। প্রাকৃতিক নৈস্বর্গিক সৌন্দর্য্যের পাশাপাশি উন্নত নাগরিক জীবনের জন্য ডেনমার্ক সবার কাছে পরিচিত। ডেনমার্কের অর্থনীতির চাকা সচল রাখতে প্রচুর পরিমাণে দক্ষ জনশক্তি প্রয়োজন।
উন্নত শিক্ষা ব্যবস্থা, সৌহার্দ্য পূর্ণ সামাজিক পরিবেশের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ ডেনমার্কে অভিবাসী হতে আগ্রহী। বাংলাদেশ থেকেও অনেকে ডেনমার্কে অভিবাসী হওয়ার জন্য আগ্রহী। ডেনমার্কের গ্রীণকার্ড পাওয়ার জন্য প্রয়োজনীয় বিষয়বস্তুু নিম্নে আলোচনা করা হলো।
পয়েন্ট তালিকা:
ডেনমার্কের গ্রীণকার্ড পাওয়ার জন্য একজন আবেদনকারীকে কমপক্ষে ১০০ পয়েন্ট অর্জন করতে হবে। শিক্ষা, ভাষা যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, বয়স ও অন্যান্য বিষয়ের উপর বিভিন্ন পয়েন্ট বরাদ্দ আছে। নিচে পয়েন্ট তালিকাটি দেওয়া হলো।
ব্যাচেলর ডিগ্রী– ৩০ পয়েন্ট
ব্যাচেলর ডিগ্রী+১ বছরের মাস্টার্স– ৫০পয়েন্ট
মাস্টার্স– ৬০ পয়েন্ট
পিএইচডি– ৮০ পয়েন্ট
আইইএলটিএস পয়েন্ট ৩.০০– ৫ পয়েন্ট
আইইএলটিএস পয়েন্ট ৩.৫০ থেকে ৪.৫০– ১০ পয়েন্ট
আইইএলটিএস পয়েন্ট ৫.০০ থেকে ৬.০০– ১৫ পয়েন্ট
আইইএলটিএস পয়েন্ট ৬.৫ হলে-২০ পয়েন্ট
১ থেকে ২ বছরের চাকুরীর অভিজ্ঞতা– ১০ পয়েন্ট
৩ থেকে ৫ বছরের চাকুরীর অভিজ্ঞতা– ১৫ পয়েন্ট
৩৫ বছর থেকে ৪০ বছর বয়সের ক্ষেত্রে– ১০ পয়েন্ট
৩৪ বছর বা তার নীচের বয়সের ক্ষেত্রে– ১৫ পয়েন্ট
১ বছরের শিক্ষা গ্রহণ EU/EEA *- তে– ৫ পয়েন্ট
৩ বছরের শিক্ষা গ্রহণ EU/EEA *– তে– ১০ পয়েন্ট
অথবা, ১ বছরের বৈধ বয়স EU/EEA *-তে (ধারাবাহিকভাবে ১২ মাস)– ৫ পয়েন্ট
২ বছরের বৈধ বসবাস ও কাজের অভিজ্ঞতা EU/EEA *– তে (ধারবাহিকভাবে ২ বছর)– ১০পয়েন্ট
নোট: EU– বলতে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোকে বুঝানো হয়েছে। যেমন – অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, সাইপ্রাস, গ্রীস, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরী, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুনিয়া, লুক্সেমবার্গ, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, ইংল্যান্ড, রোমানিয়া, পর্তুগাল, পোল্যান্ড, নেদারল্যান্ডস, মালটা, এস্টোনিয়া।
EEA– বলতে ইউরোপিয়ান ইকোনোমিক এরিয়ার অন্তর্ভুক্ত দেশগুলোকে বুঝানো হয়েছ। যেমন – অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, সাইপ্রাস, গ্রীস, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরী, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুনিয়া, লুক্সেমবার্গ, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, ইংল্যান্ড, রোমানিয়া, পর্তুগাল, পোল্যান্ড, নেদারল্যান্ডস, মালটা, এস্টোনিয়া, নরওয়ে, আইসল্যান্ড।
ডেনমার্কের গ্রীণকার্ডের জন্য নিম্নোক্ত পেশার লোকজন অগ্রাধিকার পেয়ে থাক:
১.একাউন্টেন্ট
২.এসোসিয়েট প্রফেসর
৩.বিল্ডিং ইঞ্জিনিয়ার
৪.কেমিস্ট
৫.কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার
৬.চিকিৎসক
৭.দন্ত চিকিৎসক
৮.ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ার
৯.ফিন্যান্সিয়াল কন্ট্রোলার
১০.আইনজীবী
১১.মেকানিক্যাল ইঞ্জিনিয়ার
১২.গানের শিক্ষক
১৩.ডাটাবেজ ডেভেলপার
১৪.আইটি কনসালটেন্ট
১৫.নেটওয়ার্ক কনসালটেন্ট
১৬.সফটওয়্যার ডেভেলপার
১৭.সিষ্টেম ডেভেলপার
১৮.প্রোডাকশন ম্যানেজার
১৯.সেলস ম্যানেজার
আবেদন প্রক্রিয়া:
যদি কেউ ডেনমার্কের গ্রীণকার্ডের জন্য যোগ্য মনে করে তবে তাকে নির্দিষ্ট আবেদন পত্রে আবেদন করতে হবে। এজন্য ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাসে যোগাযোগ করতে হবে। সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে ভিসা/গ্রীণকার্ড পেতে আবেদন করার পর থেকে ৪ থেকে ৫ মাস পর্যন্ত সময় লাগে। আবেদন রিফিউজ হলে আপিল করার সুযোগ আছে। ডেনমার্কের ভিসা/গ্রীণকার্ড পাওয়ার জন্য কোথাও কোন ধরনের ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন হয় না।
ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাসের ঠিকানা:
রয়েল ড্যানিশ এ্যাম্বাসী
হাউজ #১, রোড #৫১, গুলশান মডেল টাউন, ঢাকা– ১২১২।
ফোন: ০০৮৮০ (২) ৮৮২ ১৭৯৯
ফ্যাক্স: ০০৮৮০ (২) ৮৮২ ৩৬৫৮
ই-মেইল: dandhaka@citecheo.net
ওয়েব: http://bangladesh.um.dk/
খোলা ও বন্ধের সময়:
রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত খোলা।
প্রয়োজনীয় কাগজপত্র:
.১০ কপি রঙিন ছবি।
.সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
.কাজের অভিজ্ঞতার দলিলাদি।
.বিভিন্ন প্রশিক্ষণের সনদ।
.পাসপোর্টের ফটোকপি।
ইংরেজী ভাষার উপর কোন কোর্স করা থাকলে তার সার্টিফিকেট (ন্যূনতম ১ বছরের কোর্স)।বিবিএ, এমবিএ অথবা ইংরেজী ভার্সন বা মাধ্যমের শিক্ষার্থীদের জন্য ইংরেজী কোর্সের প্রয়োজন নেই।
এছাড়া এমন কর্মক্ষেত্র যেখানে ইংরেজী ভাষায় কথা বলার সুযোগ ছিল সেসব কর্মক্ষেত্রে কাজের অভিজ্ঞতার সনদপত্র।আইইএলটিএস করাদের পয়েন্ট ৬.৫ হলে ইংরেজী কোর্সের সার্টিফিকেট বা ইংরেজী ভাষায় কথা বলা কর্মক্ষেত্রের সনদপত্রের প্রয়োজন নেই।সেক্ষেত্রে আইইএলটিএস এর স্কোর ৬.৫ এর সনদপত্র/প্রমাণপত্র সংযুক্ত করতে হবে।

Wednesday, August 3, 2016

ইউরোপে উচ্চ শিক্ষার জন্য IELTS-পরীক্ষা দিতে চাইলে নিচের তথ্যগুলো জানতেই হবে আজ কিংবা কাল

যুবরাজ শাহাদাত ও মাসুদুর রাহমানঃপ্রিয় আমিওপারির সম্মানিত পাঠক বৃন্দ আশাকরি মহান সৃষ্টি কর্তার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমরা জানবো ইউরোপে উচ্চ শিক্ষায় আসতে হলে আমাদের কে অবশ্যই IELTS পরিক্ষা দিতে হয়, আর এই IELTS পরিক্ষা নিয়ে অনেকের মনে নানা ধরনের প্রশ্ন রয়েছে, বিশেষ করে অনেক অভিবাবকরা উক্ত বিষয়টি সম্পর্কে তেমন কোন ধারণা রাখেন না, আর তাই আজকে আমরা উক্ত বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করে সামান্য হলেও বুঝানোর চেষ্টা করবো।    
বন্ধুরা প্রথমেই একটা জিনিস জেনে রাখা ভালো যে, IELTS পরিক্ষায় পাশ বা ফেল বলতে আসলে কোনো বিষয় নেই।

প্রথমেই চলুন জেনে নেই IELTS -কি?

International English Language Testing System কেই সংক্ষেপে IELTS বলা হয়। মূলত IELTS হচ্ছে ইংরেজি ভাষায় একজন শিক্ষার্থীর পারদর্শিতা নিরীক্ষণের একটি ব্যবস্থা। অর্থাৎ ইংরেজি যাদের মাতৃভাষা নয় এমন শিক্ষার্থদের জন্য ইংরেজি ভাষায় দক্ষতা যাচাই করা হয়ে থাকে এই পরীক্ষার মাধ্যমে।IELTS-এ সর্বনিম্ন ব্যান্ডস্কোর হচ্ছে 1 এবং সর্বোচ্চ ব্যান্ডস্কোর হচ্ছে 9। অর্থাৎ IELTS-পরিক্ষায় অংশগ্রহণ করলে আপনার ব্যান্ডস্কোর ১ থেকে ৯ এর মধ্যে-ই থাকবে।IELTS পরীক্ষাটি মোট চারটি সেকশন এর উপর হয়।Listening,Reading, Writing and SpeakingIELTS-পরিক্ষার রেজাল্ট এর অর্থাৎ ব্যান্ডস্কোর এর মেয়াদ থাকে ২ বছর। অর্থাৎ আপনার যেদিন রেজাল্ট হবে ওইদিন থেকে ২ বছর পর্যন্ত আপনার রেজাল্ট এর Validity থাকবে।

IELTS-পরিক্ষা ২ ধরনেরঃ

Academic এবং General Training. General Training-টিকে সংক্ষেপে GT-বলা হয়।Academic মুলত দেশের বাহিরে উচ্চশিক্ষা গ্রহন করতে চাইলে কাজে আসবে আর ইংরেজি ভাষা প্রধান দেশে যদি কেউ অভিবাসন অর্থাৎ migration-করতে চান, কিংবা কোনো Training-নিয়ে চাকুরি করতে যান, তাহলে তাকে General Training-অর্থাৎ IELTS-GT দিতে হবে।দুটি Module-এ-ই কিন্তু চারটি সেকশন, অর্থাৎ, Listening,Reading, Writing এবং Speaking থাকবে।Academic কিংবা General Training আপনি যে Module-এই পরিক্ষা দেন না কেনো Listening এবং speaking একই রকম পরিক্ষা হবে ভিন্নতা থাকবে শুধু Reading এবং Writing-এ ।Listening, Reading এবং Writing পার্ট এর পরিক্ষা হবে একই দিনে এবং এই পার্ট গুলোর মধ্যে কোনো break থাকবে না। আর Speaking- পরিক্ষাটি একই দিনে হতে পারে কিংবা কিংবা Listening, Reading এবং Writing পার্ট এর আগে পরেও হতে পারে, এক্ষেত্রে সর্বোচ্চ ৭ দিনের মধ্যেই হবে। Speaking-টেস্ট- টি ঠিক কবে হবে তা আপনি যে সেন্টার এ পরিক্ষা দিবেন তারা আপনাকে জানিয়ে দিবে।Listening-এ সময় দেওয়া হয় ৩০ মিনিট,Reading-এ ৬০ মিনিট, Writing -এ ৬০ মিনিট, Speaking-এ ১১ থেকে ১৪ মিনিট। সুতরাং সব মিলিয়ে মোট পরীক্ষার সময় হচ্ছে ২ ঘন্টা ৪৫ মিনিট।আমি একে একে ধারাবাহিকভাবে IELTS-এর সবগুলো Part নিয়ে আলোচনা করছিঃ

আসুন প্রথমেই জানা যাক Listening-সম্পর্কেঃ

01.Listening

Listening এ পর পর মোট চারটি সেকশন থাকবে। এই চারটি সেকশন এর জন্য মোট সময় দেওয়া হবে ৩০ মিনিট। ৩০ মিনিট শেষ হওয়ার পর আপনাকে আরো ১০ মিনিট দেওয়া হবে উত্তরপত্রে সঠিক উত্তরটি লেখার জন্য। যেহেতু উত্তরপত্রে লেখার জন্য আপনাকে আলাদা সময় দেওয়া হবে তাই যখন আপনি Listening-করবেন তখন উত্তরগুলো আপনি পরে নিজে বুজবেন এইরকম রাফ করে লিখে রাখবেন। সাধারনত শুরুর দিকে সহজ এবং শেষের দিকে কঠিন-এই ক্রমানুসারে প্রস্নগুলো । প্রতিটি সেকশন এ ১০টি করে মোট ৪০টি প্রশ্ন থাকবে। Listening-অংশে সাধারণত মোট ছয় ধরনের প্রশ্ন থাকে, এগুলো হচ্ছেঃ
Task type 1 – Multiple choice
Task type 2 – Matching
Task type 3 – Plan, map, diagram labelling
Task type 4 – Form, note, table, flow-chart, summary completion
Task type 5 – Sentence completion
Task type 6 – Short-answer questions
এখানে উল্লেখ্য যে, বানান ভুল আর গ্রামাটিকেল ভুল এর জন্য মার্কস কাটা যাবে তাই খুব খেয়াল করে উত্তরপত্রে উত্তরগুলো লিখতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য ১ মার্ক করে বরাদ্দ থাকবে। অর্থাৎ ৪০ টি প্রশ্নের জন্য ৪০ মার্কস। একজন পরিক্ষার্থি এই ৪০ মার্কস মধ্যে যত পায় তা পরে ব্যান্ড স্কোর এ কনভার্ট করা হয়।

02. IELTS Academic Reading:

Reading-: অংশে মোট সময় দেওয়া হবে ৬০ মিনিট। প্যাসেজ থাকবে মোট তিনটি । এই তিনটি প্যাসেজ থেকে মোট ৪০টি প্রশ্নের উত্তর করতে হবে।
Task type 1 – Multiple choice
Task type 2 – Identifying information
Task type 3 – Identifying writer’s views/claims
Task type 4 – Matching information
Task type 5 – Matching headings
Task type 6 – Matching features
Task type 7 – Matching sentence endings
Task type 8 – Sentence completion
Task type 9 – Summary, note, table, flow-chart completion
Task type 10 – Diagram label completion
Task type 11 – Short-answer questions
নোটঃ আমাদের দেশের বেশীরভাগ ছাত্রছাত্রিরা-ই Reading-এ খুব কম মার্কস পায় অর্থাৎ Reading-এ স্কোর কম তুলতে পারে। কারন হচ্ছে বাক্য পড়ে তার সঠিক অর্থ না বুঝতে পারা। ক্যামব্রিজ এর যে বইগুলো বাজারে পাওয়া যায় অর্থাৎ Cambridge IELTS 1 থেকে 10 ( এখন অবশ্য 11-ও চলে এসেছে) পর্যন্ত বইগুলো হচ্ছে বিগত সময়গুলোতে হয়ে যাওয়া IELTS-এর Real Test. ব্যাপারটা আপনাকে বুঝতে হবে যে, এইগুলো কিন্তু শুধুই Test. তাই এই বইগুলো পড়ে বুঝতে হলে চাই সঠিক ভাবে নিজেকে প্রস্তুতি করা। আর প্রস্তুতি নিতে হবে বাংলায় লেখা কোনো বই থেকে। প্রথমেই আপনার শব্দভান্ডার বাড়াতে হবে। ইংরেজি শব্দ শিখতে যেয়ে আপনি প্রথমেই যে সমস্যায় পড়বেন তা হচ্ছে আপনি খুব দ্রুত ভুলে যাবেন। আরেকটা সমস্যা আমরা দেখেছি যে, অনেকেই ভালো শব্দ জানে কিন্তু সেই শব্দটা বাক্যের মধ্যে কিভাবে ব্যাবহার করতে হবে তা জানে না। এর সমাধান হচ্ছে বেশি বেশি ভোকাবুলারি অধ্যায় করা।

03. IELTS Academic Writing Section:

Writing: মোট সময় ১ ঘন্টা। এই সময়ের মধ্যে আপনাকে ২ টি Writing Task- লিখতে হবে।
Task 1:১ম টিতে থাকবে ১ টি graph, table, chart কিংবা diagram। এখানে আপনাকে এই graph, table, chart কিংবা diagram টি ব্যাখা করে বুঝাতে হবে।
Task 2:২য় টিতে আপনাকে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর কিংবা একটি Argumentative-ধর্মী লেখা আপনাকে লিখতে হবে।১ম সেকশন এর চাইতে ২য় সেকশন টি কিছুটা কঠিন।

04. Speaking Test:

১১ থেকে ১৪ মিনিটের Speaking Test-মূলত তিনটি অংশে বিভক্ত। মনে রাখবেন আপনার Speaking Test-কিন্তু রেকর্ড করা হবে।
Part 1: ১ম অংশে আপনার নাম-ধাম পরিচয়, কুশল বিনিময় এবং আপনার পরিচিত কোনো সহজ বিষয় নিয়ে কথাবার্তা বলবে। ব্যাপারটি অনেকটা ইনফর্মাল মনে হলেও আসলে এটি কিন্তু আপনার পরিক্ষার-ই মূল একটা অংশ
Part 2: ২য় অংশে আপনাকে একটা কার্ড দিবে এবং কার্ডে একটা টপিক লেখা থাকবে যার উপর ভিত্তি করে আপনাকে ২ মিনিট কথা বলতে হবে। তবে টপিকের উপর প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে ১ মিনিট সময় দেওয়া হবে। এই এক মিনিট আপনি নিজেকে তৈরি করার জন্য সময় পাবেন। আপনি যাতে আপান্র কথাগুলো ঠিকমতো শেষ করতে পারেন সে জন্য পরিক্ষক আপনাকে ২/১ টি প্রশ্নও করতে পারে।
Part 3: ৩য় অর্থাৎ সর্বশেষ অংশে পরীক্ষক আপনাকে আগের কথার সুত্র ধরে আরো কিছু প্রশ্ন করবেন এবং আপনাকে আরো কথা বলার জন্য সুযোগ তৈরি করে দিবেন। এখানে আপনি ৪ থেকে ৫ মিনিট কথা বলার জন্য সময় পাবেন। অর্থাৎ পার্ট-৩ শেষ হয় সাধারণত চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই।…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………বাসায় যাতে হাতের কাছে আপনার IELTS-এর সবগুলো INTERNATIONAL বই-ই থাকে সেজন্য আমি সবগুলো বইয়ের লিঙ্ক দিয়ে দিলাম। ডাউনলোড করে রেখে দিন আপনার পিসি তে । পিসি তে ডাউনলোড করে পরে মোবাইল-এ-ও ট্রান্সফার করে সেইভ করে রাখুন। অবসর সময়ে কিংবা যেকোনো জায়গাতে বসে মাঝে মাঝে চোখ বুলাতে পারবেন এই সমস্ত বইগুলোতে এমনকি নীলক্ষেত থেকে টাকা দিয়ে বইগুলো নাও কেনা লাগতে পারে।
তাই ঝটপট সেইভ করে নিন নিচের সবগুলো লিঙ্ক, ক্যামব্রিজ কর্তৃক প্রকাশিত,অফিসিয়াল প্রিপারেশন ম্যাটারিয়ালস:
Cambridge IELTS LINK-1
Cambridge IELTS LINK-2
Cambridge IELTS LINK-3
Cambridge IELTS LINK-4
Cambridge IELTS LINK-5
Cambridge IELTS LINK-6
Cambridge IELTS LINK-7
Cambridge IELTS LINK-8
Cambridge IELTS LINK-9
Cambridge IELTS LINK-10
Cambridge IELTS LINK-11(৩৯৮ পৃষ্ঠার একটি জনপ্রিয় গাইড বই বা ক্যামব্রিজ অফিসিয়াল প্রিপারেশন ম্যাটারিয়াল )
Cambridge IELTS LINK-12 Vocabulary for IELTS with answers ( Cambridge University Press):
Cambridge IELTS LINK-13 Insight into IELTS (১৯৪ পৃষ্ঠার একটি ভালো বই):
বন্ধুরা আশা করি উপরের বিষয়টি সম্পর্কে আপনাদের মোটামুটি কিছু ধারণা দিতে পেড়েছি, এবং সেই সাথে বিষয়টি আপনাদের উপকারে আসলেই আমাদের কষ্ট সার্থক।
উল্লেখ্য আমিওপারিতে পূর্বে প্রকাশিত ইউরোপ ও ইতালি নিয়ে অনেক প্রয়োজনীয় কিছু লেখার লিঙ্ক এখানে তুলে ধরা হল যা আপনাদের কাজে আসতে পারে।
*ইতালিয়ান কাগজ ধারীরা কিভাবে ইংল্যান্ডের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন? কি কি কাগজ পত্র লাগবে? জেনে নিন বিস্তারিত।
*ইতালিয়ান পাসপোর্টের আবেদন করবো? কোন বিষয় গুলো অবশ্যই উল্লেখ করতে হবে? এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।
*ইতালির ফ্যামিলি ভিসার জন্য প্রেফেত্তুরাতে কাগজপত্র জমা দেওয়ার ৬০ দিন পরেও চিঠি না আসলে? কি করার? বিস্তারিত এখানে। 
*নতুন ধারায় দেশে ফ্যামিলি ভিসা নিয়ে ইতালিয়ান দূতাবাসের হয়রানী।এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।
*হাজারো অবৈধ ইমিগ্রান্টদের জন্য পর্তুগালের দরজা বন্ধ।Immigration News Update about Portugal এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।
*ইতালিস্থ রোমের বাংলাদেশ দূতাবাসের জরুরী বিজ্ঞপ্তি, অনলাইন এপয়েন্টমেন্ট ব্যতীত কোন প্রকার কাজ সম্পাদন করা হবে না? বিস্তারিত এখানে।
*শুরু হয়ে গেলো ইতালিতে ব্যবসায়ীদের বাৎসরিক আয়/ব্যয়ের তথা রেদ্দিতি (UNICO) ঘোষণা দেওয়ার সময়।এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।
*ইতালি ও ইউরোপে অবৈধ অভিবাসীরা চাইলে ইতালিতে বৈধ হতে পারেন?কিন্তু কিভাবে বিস্তারিত পড়ুন! এখানে ক্লিক করে।
*ইতালিতে রোড এক্সিডেন্ট হলে কিভাবে ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণ পাবো? জেনে নিন বিস্তারিত।এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।
*ইতালিতে নির্যাতিত নারীরা কিভাবে তাদের অধিকার,হক আদায় করবেন?কোথায় যাবেন?কি করবেন? পার্ট – ১ এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।
*ইতালিতে ফ্যামিলি ভিসার ফি ১২৫০০ থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকার মতো ধার্য করা হয়েছে। এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।
*সেঞ্জেন ভুক্ত ইউরোপের যেকোনো দেশের পাসপোর্ট,রেসিডেন্স কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ডকুমেন্টস গুলো চিনে রাখুন।এখানে ক্লিক করে।
*ইতালিতে ফ্যামিলি ভিসা ছাড়া কিভাবে দ্রুত স্বামী/স্ত্রী কে টুরিস্ট ভিসায় নিয়ে আসা যায়? জেনে নিন বিস্তারিত এখানে ক্লিক করে। 
* বন্ধ হল ইতালির স্টুডেন্ট ভিসায় আসার পথ। এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিতে পারেন।
* কিভাবে ইতালির টুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন? কি কি লাগবে ইত্যাদি বিষয় জানতে এখানে ক্লিক করে জেনে নিতে পারেন।
* ইউরোপে প্রবেশ নিষেধাজ্ঞা অথবা এণ্ট্রি ব্যান কি? কি কি কারনে আপনাকে ব্যান করতে পারে? এখানে ক্লিক করে জেনে নিতে পারেন।
* অবশেষে এপয়েন্টমেন্ট ছাড়াই ইতালির ভিসা আবেদন কেন্দ্র ভিএফএস গ্লোবালে ভিসার আবেদন জমা নিচ্ছে। এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিতে পারেন।
* ইতালিতে ফ্যামিলি ভিসার আবেদনের ক্ষেত্রে পুরাতন সিস্টেম পরিবর্তন করে সম্পূর্ণ নতুন সিস্টেম চালু করা হয়েছে। এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিতে পারেন।
* ইতালিয়ান পাসপোর্ট দ্রুত পাবো কিভাবে?ও ইতালিয়ান নাগরিকত্ব পেতে সে সংক্রান্ত কিছু বিষয় না জানলেই নয়। এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিতে পারেন।
যারা ইউরোপের বিভিন্ন বিষয় নিয়ে সমস্যায় ভুগছেন অথবা ইতালিতে ফ্যামিলি ভিসা নিয়ে নানা ধরণের সমস্যায় ভুগছেন? অথবা দেশে জমা দিয়ে ভিসা পাচ্ছেন না? বা ফ্যামিলি ভিসা থেকে শুরু করে ইতালি ও ইউরোপের যেকোনো ধরণের ভিসা সংক্রান্ত বিষয়ে আইনি সহায়তার জন্য সরাসরি আমিওপারি টিম এর সাথে যোগাযোগ করতে পারেন।
আমাদের সাথে যোগাযোগের বিস্তারিতঃ স্ক্যাইপ- amiopari টেলঃ +৩৯ ০৬২৪৪০৫২১৭ মোবাইল +৩৯ ৩৩৮১৪০৮৯১৭ (WIND)মোবাইলঃ +৩৯ ৩২০০৪১২৫৪০ (WIND)  মোবাইলঃ +৩৯ ৩৪২৭৯৭৩২৮০ (WIND)  মোবাইলঃ +৩৯ ৩২৭২০৭৮৯০৮ (WIND)  ইমেইলঃ  info@amiopari.com
ঠিকানাঃ Via Delle Albizzie-27, 00172 Rome (Centocelle), Italy.
আর যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন। তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।